শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয়। টিকা দেয়ার স্বচ্ছতার অভাব রয়েছে এমন তথ্য প্রচার করে টিআইবি জনগণকে ভুল বার্তা দিয়েছে।

এদিকে রোববার দেশে চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান।

গত ১২ মে (বুধবার) চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। পরে দেশটির পক্ষ থেকে আরও টিকা উপহারের ঘোষণা দেয়া হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি চালু করা হয়। সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ছয় মাসে এসব টিকা আসার কথা ছিল।

তবে সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে মোট ৭০ লাখ টিকা পায় বাংলাদেশ। এর বাইরে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া যায় ৩৩ লাখ ডোজ টিকা। করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে টিকা রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করে ভারত। এতে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে। ইতোমধ্যে টিকার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৫ লাখ ব্যক্তির দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com