নগরকণ্ঠ ডেস্ক
- শুক্রবার ১৮ জুন, ২০২১ /
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ছয়জন ও বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (১৮ জুন) রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও নওগাঁর তিনজন।
করোনায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। অন্যদিকে উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন রয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এছাড়া রামেকে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ১৫৮ জন ও ১৯১ জন উপসর্গ ও সন্দেহভাজন রোগী হিসেবে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি টেস্টের মধ্যে ৮৫ পজিটিভ হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪টি টেস্টে ১৩৫ জনের করোনা পজিটিভ ফলাফল আসে।