বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার প্রায় চার শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৮৩ জন। শনাক্তের গড় ১৮.৫৯। এর আগে গতকাল শনাক্তের গড় ছিল ১৫.৪৪।
এদিন করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৫৪ জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৯৯।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৪৪ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৭৮ হাজার ৪২১ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯২.১২।
এদিন করোনায় মৃতদের মধ্যে রয়েছেন ৩৫ জন পুরুষ ও ১৯ জন নারী। এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন নয় হাজার ৬২৩ এবং নারী তিন হাজার ৭৭৬ জন।