বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমছেই না। সেইসঙ্গে বাড়ছে রোগীর সংখ্যাও। এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

রামেকের করোনা ইউনিটে গত ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৯ জন, ৬ জুন ছয় জন, ৭ জুন সাত জন, ৮ জুন ৯ জন, ৯ জুন ৯ জন, ১০ জুন ৯ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন, ১৫ জুন ১২ জুন, ১৬ জুন ১৩ জন, ১৭ জুন ১০ জন, ১৮ জুন ১২ জন এবং ১৯ জুন ১০ জন মারা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com