বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন।
এর আগে, গতকাল করোনায় মৃত্যু হয় ৬৭ জনের। আর শনাক্ত ছিলো ৩ হাজার ৫৭ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।
২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।