বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে মটরচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি অনিবন্ধিত মটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
টাস্কফোর্সের সভায় আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য এ কথা জানান তিনি।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেওয়া হবে।