মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে ভারতীয় ২ জাহাজে হামলায় নাবিক নিহত, আহত ১০

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ‘আল বাহিয়াহ’ ও ‘মোমবাসা’ নামের দুটি ট্যাংকার, যেগুলোতে মোট ৪৬ জন ক্রু সদস্য ছিলেন, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে নয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com