রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফ্রান্স না স্পেন, অভিন্ন স্বপ্ন

মঙ্গলবার এনএফএলের ডালাস কাউবয়েজের হোম ভেন্যু এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্স এ পর্যন্ত প্রতিপক্ষকে ১৪-২ গোলে হারিয়েছে। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে এবারও ৮ গোল করে লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপে ক্যারিয়ারে মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র একটি গোল প্রয়োজন। ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও বলেন, এ পর্যন্ত আমাদের যাত্রা যেভাবে এগিয়েছে, তাতে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী। তবে প্রতিযোগিতার শুরু থেকেই যে বিনয় আমাদের পরিচয় হয়ে আছে, সেটিও ধরে রাখতে হবে। এ খবর দিয়ে ফ্রান্স ও স্পেন দলের পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com