বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে পুলিশ

লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জে সব ধরণের যানবাহন প্রবেশ ও বের হওয়া ঠেকাতে কঠোর ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম সমকালকে জানান, নারায়ণগঞ্জে যানবাহন প্রবেশ রোধে নগরের চাষাঢ়া রাইফেল ক্লাবের সামনে, সাইনবোর্ডে এবং সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কড়া পুলিশ পাহারা ছিল। সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা ও সাইনবোর্ড এলাকা থেকে কয়েকশ প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস ফিরিয়ে দেওয়া হয়েছে।

যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন বিভিন্ন ব্যাংকে কর্মরত ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা। শিল্প প্রতিষ্ঠান খোলা রেখে যানবাহন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘যানবাহন চলাচল বন্ধ থাকায় নিজের গাড়ি নিয়েও ঢাকায় যাবার অবস্থা নেই। তাই বাধ্য হয়ে ভেঙ্গে ভেঙ্গে ঢাকায় যেতে হয়েছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com