বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রকাশক মহিউদ্দীন আহমেদের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা, এ্যামিরেটাস প্রকাশক মহিউদ্দীন আহমেদ  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না…. রাজিউন।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।  তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
আজ বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি ও বাংলা একাডেমির ফেলো  ছিলেন তিনি।
এদিকে বাংলা একাডেমি প্রকাশক মহিউদ্দীন আহমেদের মৃত্যুতে শোকবাণী দিয়েছেন এবং  রিদম প্রকাশনা সংস্থা তার আত্মার মাগফেরাত কামনা করে  গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com