বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার ব্যবহৃত আইফোনটি ছিনতাইয়ের ২৪ দিন পেরিয়ে গেলেও এখনও তা উদ্ধার করা সম্ভব হয়নি। রাজধানীর বিজয় সরণি থেকে তার সেই মোবাইলটি ছিনতাই হয়।
ফোন উদ্ধারের বিষয়ে জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।
মঙ্গলবার (২২ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
ফোন চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।