নগরকণ্ঠ ডেস্ক
- মঙ্গলবার ২২ জুন, ২০২১ /
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল। তিনি করেন নাই। দুর্ভাগ্যজনক উল্টো তারা ডিফেন্ড করছেন সবাই সবাইকে যে, তারা খুব ভালো কাজ করছেন। এত ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না।
ঢাকাসহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়া দলের সকল সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।
গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন তিনি।