বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৮১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৩ হাজার ৮৬৮ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৩ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৭ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com