সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দেশব্যাপী ১৪ দিনের পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ জাতীয় পরামর্শক কমিটির

করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে ‘কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ সহিদুল্লাহ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ জুন) কমিটির ৩৮তম সভায় সার্বিক দিক আলোচনা করে সারাদেশে পূর্ণ শাটডাউনের এ সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় কারিগরি কমিটির ওই সভায় বলা হয়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেশজুড়ে ছড়িয়ে পড়ায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে। ডেল্টা ভ্যারিয়েন্টের জীবাণু সংক্রমণ ক্ষমতা তুলনামূলক অনেক বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা অনুযায়ী কঠোর ব্যবস্থা ছাড়া করোনার বিস্তৃতি ঠেকানো সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গেও জাতীয় কারিগরি কমিটির আলোচনা হয়েছে। তাদের মতামত, ভারতের যেসব স্থানে পূর্ণ শাটডাউন করা হয়েছে, সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com