বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য জানান।

আরও জানানো হয়, ‘এ সময় জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। চলাচল করবে অ্যাম্বুলেন্সও। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।’

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com