বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শাটডাউন আশঙ্কায় ফেরিঘাটে বাড়ছে মানুষের ভিড়

লকডাউনের ৪র্থ দিনেও শিমুলিয়া-বাংলাবাজার রুটে বাড়ছে যাত্রীদের ভিড়। দেশব্যাপী করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় শাটডাউন ঘোষণা হতে পারে এ ভাবনায় মানুষ ছুটছে গ্রামের দিকে।

গতকয়েকদিন ধরেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তবে শুক্রবার (২৫ জুন)  সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মায় চলাচলকারী ফেরিতে শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ শুরু হয়।

যাত্রীদের এ ভিড় আরো বৃদ্ধি পায় বেলা বাড়ার সাথে সাথে । তবে বাংলাবাজার হয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে সহনীয় পর্যায়ে।

বাংলাবাজার ঘাট সূত্র একাত্তরকে জানায়, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও থ্রী হুইলার, ইজিবাইক, মটরসাইকেলে কয়েকগুন ভাড়া গুনে ঘাটে পৌছায় যাত্রীরা। পণ্যবাহী ট্রাকের সাথে সাথে অন্যান্য ব্যক্তিগত যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। ফলে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা। সকল ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা ফেরিতে ভীড় করছে বেশি।

বরিশাল থেকে আসা যাত্রী আব্দুস সোবাহান জানান, ঘাট এলাকা বা ফেরিতে স্বাস্থ্যবিধি মানার কোন লক্ষণই দেখা যায়নি। অনেককেই দেখা গেছে মাস্ক বিহীন। লঞ্চ ও স্পিডবোট চলাচল দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে । দূরপাল্লা বা আভ্যন্তরীন যাত্রীবাহী যানবাহনও বন্ধ। দূরপাল্লার যাত্রীরা ৩ চাকা, ২ চাকার হালকা যানবাহনে গন্তব্যে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com