বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১০৮ জন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ৯ সপ্তাহের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটাই দেশে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬।

এদিন অ্যান্টিজেনসহ মোট ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৬৯ জন। দৈনিক শনাক্তের গত ২১.২২।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ৭৮ হাজার ৮০৪। মোট শনাক্তের হার ১৩.৬০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯০.৭৬।

এদিন মৃতদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।

বয়স বিবেচনায় এদিন মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের দুইজন, ৩১ থেকে ৪০ বছরের সাতজন, ৪১ থেকে ৫০ বছরের ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ২৫ জন এবং ষাটোর্ধ ​৫৬ জন রয়েছেন।

বিভাগ বিচেনায় এদিন ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনায় ২৭ জন, সিলেটে তিন, রংপুরে ১০ এবং ময়মনসিংহ বিভাগের চারজন রয়েছেন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় ১১ জন মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com