শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘দেশেই টিকা উৎপাদনের কাজ শুরু করেছে সরকার

করোনা ভাইরাস মোকাবেলায় দেশেই টিকা উৎপাদনের জন্য কাজ শুরু করেছে সরকার, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

রোববার (২৭ জুন) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

টিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের জীবন রক্ষার জন্য কাজ করতে গিয়ে টিকা আমদানি এবং উৎপাদনে দেরি হয়েছে। তবে তিনি জানান, এখন থেকে টিকা কার্যক্রম আর বন্ধ রাখতে হবে না কেননা, শিগগিরই চীনা, রাশিয়ান এবং কোভ্যাক্সের টিকা আসা শুরু হয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় প্রতি জেলাতে ২০ ভাগ থেকে ৩০ ভাগ পর্যন্ত সংক্রমণ বাড়ায় সোমবার থেকে আংশিক এবং বৃহস্পতিবার থেকে পূর্ণ লকডাউনে যাচ্ছে দেশ। লকডাউন সঠিকভাবে পালনের জন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান তিনি।

সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থনীতি ব্যহত হবে।

এখন পর্যন্ত করোনার চিকিৎসা দেয়ার মত অবস্থা আছে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে, এর চেয়ে বেশি হয়ে গেলে আর চিকিৎসা দেয়া সম্ভব হবেনা বলেও সতর্ক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com