বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রবাসীদের মুক্তিযোদ্ধা স্বীকৃতির আবেদনের সময়সীমা বাড়ছে

১৯৭১ সালে প্রবাস থেকে বিশ্বজনমত গঠনে ভুমিকা রাখা মুক্তিযুদ্ধের সংগঠকদের মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। জুলাই থেকে সেপ্টম্বরের মধ্যে বাংলাদেশ হাই কমিশনে মাধ্যমে এই আবেদন করা যাবে বলে একাত্তরকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া চূড়ান্ত করতে কোন রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হবে না। বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মাধ্যমে এই আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি। মৃত ব্যাক্তিদের পক্ষে তাদের পরিবারের সদস্যরাও তথ্য প্রমাণসহ আবেদন করতে পারবেন।

তবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক হাই কমিশনের মাধ্যমে প্রবাসীদের আবেদন করতে বললেও আবেদন প্রক্রিয়ায় হাইকমিশনের সংশ্লিষ্টতা নেই বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে দূতাবাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com