বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল পৌরসভায় বাজটে ঘোষণা করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। আগামী ২০২১-২২ বছরের জন্য (প্রস্তাবিত) ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১৮০ টাকা।
এর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লক্ষ ৬৭ হাজার ১৮০ টাকা। উন্নয়ন খাতে ৩ কোটি এবং প্রকল্প ১২ কোটি ৯৬ লক্ষ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
২০২০-২১ অর্থ বছরে বাজেট (সংশোধিত) ছিলো ৭ কোটি ২ লক্ষ ২৩ হাজার ৮২৫ টাকা। নতুন বছরের বাজেট ঘেষণা করা হলো ২৩ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ১৮০ টাকা।
যা গত বছরের চেয়ে ১৬ কোটি ৫৪ লক্ষ ৬৩ হাজার ৩৫৫ টাকা বেশি।
এসময় পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলী, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, রেজাউল বিশ্বাস, মাসুদ রানা বাবলু, আনিচুর রহমানসহ কাউন্সিলর, গণমাধ্যম কর্মি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com