বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে দেশে আসছে সিনোফার্মের টিকার প্রথম চালান

আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

এর আগে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে আসে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com