রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
‘অবস্থা, বিশ্বাস ও অবস্থানের ভিন্নতা থাকলেও আমরা একসাথে’-এ বিষয়কে সামনে রেখে শেষ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত করোনা মহামারী নিয়ে আন্তর্জাতিক ভার্চূয়াল প্রোগ্রাম।
শনিবার (২৬ জুন) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর অফিস অব স্টুডেন্ট এ্যাফেয়ার্স (ওএসএ) আয়োজিত ‘স্টোরিজ অব প্যানডেমিক-রিনোসেন্স বিয়োন্ড দ্যা হরাইজেন’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রামে তারা এসব অভিজ্ঞতা বিনিময় করেন।
সামাজিক দুরত্ব সত্ত্বেও সাংস্কৃতিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে প্রোগ্রামের উদ্বোধন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।
প্রোগ্রামে করোনা মহামারীর দিনগুলোতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহনকারীরা।
অনুষ্ঠানটিতে ১০০ টি নির্বাচিত ছোট গল্প, শর্ট ফিল্ম, কবিতা, ফটোগ্রাফী এবং শিল্পকর্ম প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন দেশের সংস্কৃতিক ও লৌকিক পরিবেশনা প্রদর্শন করা হয়।
প্রোগ্রামে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানটি জুম প্লাটফর্মে দেশে বিদেশে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ উপভোগ করেন।
অনুষ্ঠানটি এআইইউবি এর সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেসবুক পেইজ ও জুম প্লাটফর্মে, এআইইউবির ওয়েবসাইট www.aiub.edu or www.facebook.com/aiub.edu প্রদর্শন করা হয়। প্রোগ্রাম ওয়েবসাইট প্রোগ্রামে http://sop.aiub.edu পরিবেশিত গল্পগুলো দেখা যাবে।