বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
খুলনা বিভাগে করোনাভাইরাসের একদিনে দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে খুলনা বিভাগে গত ২৩ জুন করোনায় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আর সোমবার (২৮ জুন) ৩০ জনের মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাগেরহাটে পাঁচজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় চারজন, নড়াইলে তিনজন মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।