বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত কম-কোভ ট্রায়াল নামের এই গবেষণায় দেখা যায় পদ্ধতিগতভাবে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার মিশ্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
পাশাপাশি এই গবেষণায় দেখা যায়, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নেয়ার পর বুস্টার ডোজ হিসাবে তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানের টিকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে তুলে।
বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যের ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা ব্যবহার আরও সহজ হবে। যেসব দেশে টিকার সংকট রয়েছে তাদের টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এরই মধ্যে স্পেন ও জার্মানিতে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসাবে ফাইজার বা মর্ডানার টিকা গ্রহণের প্রস্তাব দেয়া হচ্ছে।