বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

নারায়ণ চন্দ্র চন্দ এমপি করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বুধবার (৩০ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ। তিনি জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

এদিকে দ্রুত আরোগ্য লাভের জন্য নারায়ন চন্দ্র চন্দ এমপি’র পরিবারের পক্ষ হতে প্রার্থনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com