বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনায় ২২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com