শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আগামী ২ দিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

জাহিদ মালেক আরও জানান, আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় সিনোফার্মেরও ১১ লাখ টিকা দেশে আসবে এবং শনিবার সিনোফার্মের আরও ৯ লাখ টিকা দেশে পৌঁছাবে। আমরা সেগুলোও গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com