বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় টানা ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গেল ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড করোনা হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের সেবিকা ইনচার্জ দীপ্তি রানী জানান, মৃতদের মধ্যে ৭ জনই করোনা পজিটিভ রোগী ছিলেন। বাকী ২ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। দীপ্তি রানী আরও বলেন, এখন করোনা হাসপাতালে এখন পজিটিভ রোগী আছে ১৯০ জন। আরো ৫৩ জন ভর্তি আছেন করোনা উপসর্গ নিয়ে।

হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০০ বেডের বাইরেও ৪৩ জন রোগী মেঝে, করিডোর ও বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে। দীপ্তি বলেন, হাসপাতালে অক্সিজেন সংকট নেই, কিন্তু রোগীর চাপ যেভাবে বাড়তে তাতে আগামীতে সংকট দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com