বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নাটোরে আজ ৪ জনের মুত্যু, আক্রান্ত ৭৮ জন

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন ও নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে একজন জনসহ মোট চার জন মারা গেছেন। এদিকে নাটোরে বৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জনশূন্য রাস্তা ঘাট।

আজ শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এই নাটোরে চিত্র দেখা গেছে। গতকালের মতই আজও সেনাবাহিনী বিজিবি র‌্যাব পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এই সময়ে গত ২৪ ঘন্টায় নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট আক্রান্ত ৪০৮৩ জন। সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সদর হাসপাতালে করেনাসহ উপসর্গ নিয়ে ৯১ জন ভর্তি রয়েছেন।

বর্তমানে জেলার ‘সর্বত্রই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামে রোগীর সংখ্যা বেশি বাড়ছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ধনী-গরিব সবাই আছে। আছে নানা বয়সের রোগী। কয়েক দিন আগেও অনেকে ভাবতেন, এই রোগ গ্রামে ঢুকবে না, গরিব মানুষ সংক্রমিত হবেন না। এখন তাঁদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে জানান সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com