সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
করোনা সরাতে অনেক টাকা খরচ। খরচের এই টাকা সামলাতে না পারার ভয়ে আত্মহননের পথ বেছে নিলেন এক রোগী। আজ শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আত্মহননকারী ব্যক্তির নাম আজগর আলী (৬০)। তিনি ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। আজ ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
কেরালকাতা ইউপি চেয়ারম্যান স. ম মোরশেদ আলী জানান, আজগর আলি গত ১৪ দিন আগে
করোনা আক্রান্ত হন। পরে তিনি কোন হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বড়িতে চিকিৎসাগ্রহণ করছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যা করেছেন। এর আগে তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন।
চিরকুটে তিনি লিখেছেন, ‘করোনার চিকিৎসায় খরচ অনেক বেশি। এই খরচ সামলায়ে পারা যাবে না। এ কারণে আমি মরে যাচ্ছি।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর আত্মহননরে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।