বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নতুন কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআইয়ের দায়িত্বে তাবরেজ শামস

প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআইয়ের) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার  মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com