বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

করোনার  বিস্তার  রোধে বগুড়া জেলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করে মানুষকে ঘরে থাকতে বাধ্য করার পাশাপাশি মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দিতে সরকারের অন্যতম উদ্যোগ হলো ‘৩৩৩ সার্ভিস’।
বগুড়ায়  করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে বগুড়া দিচ্ছে জেলা প্রশাসন। ‘৩৩৩’ নম্বরে ৫ ও ৬ জুলাই, এ প্রাপ্ত কলের প্রেক্ষিতে ৪৩ টি  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, সাবানসহ নিত্য প্রয়োনীয় জিনিস। বিতরণের জেলা প্রশাসনের পক্ষ থেকে   উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
উপহার ভোগীদের মধ্যে গৃহকর্মী, অটোরিকশা  চালক, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, গৃহ শিক্ষক, শ্রমিক, গৃহিণী,দর্জি ইত্যাদি পেশার মানুষ ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার এ সংকটময় সময়ে তাদের জন্য বিশাল পাওয়া বলে উপহারভোগী ব্যক্তিরা তাদের অনুভূতিে প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী প্রতি  কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসন পক্ষ থেকে ৩৩৩ হটলাইনে প্রাপ্ত তথ্য যাচাই করে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com