বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

এবারও হচ্ছে না যশোমাধবের রথযাত্রা

করোনাভাইরাস মহামারি ও চলমান কঠোর লকডাউনের কারণে গেল বছরের মতো এবারও এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা উৎসবসহ রথমেলা হচ্ছে না। তবে, রথটান ও রথমেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে রথযাত্রা উৎযাপন কমিটি।

রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, আগামী ১২ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা থাকলেও সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া এবং চলমান কঠোর লকডাউন থাকায় ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গেল বছরের মতো এবারও রথযাত্রা উৎসব ও রথমেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, রথযাত্রা উৎসব আয়োজন করা না হলেও মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী রথ পুড়িয়ে দিলে প্রথম বারের মতো ১৯৭১ সালে রথযাত্রা উৎসব আয়োজন হয়নি। পরে গেল বছর করোনার কারনে দ্বিতীয় বারের মতো আয়োজন বন্ধ ছিল। আর এবছর এ রথযাত্রা উৎসব আয়োজন তৃতীয়বারের মতো বন্ধ থাকতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com