বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২, আহত ৫০

রায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৪৫) ও উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৩)। আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল আল আরিফিন জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আটকেপড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com