সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো রকম নিরাপত্তাহীনতা নেই।’
তালেবান আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী ইসলাম কালা জেলাটি দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন। ইসলাম কালা জেলার সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে আফগানিস্তানের একটি স্থলবন্দর রয়েছে যা বৃহস্পতিবার তালেবান হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে।