সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

করোনা সংক্রমণ রোধে থাইল্যান্ডে কারফিউ জারি

সারা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে করোনা। কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না প্রাণঘাতি এই অদৃশ্য ভাইরাসকে। তাই করোনা নিয়ন্ত্রণে এবার কারফিউ জারি করেছে থাইল্যান্ড। দেশটির রাজধানী ব্যাংককসহ আরও ১০টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (৯ জুলাই) দেশটির সরকারি কোভিড টাস্কফোর্সের মুখপাত্র আপিসামাই শ্রীরঙ্গসান এ তথ্য জানিয়েছেন।

শ্রীরঙ্গসান বলেন, দেশের ১০টি প্রদেশের সব এলাকার বাসিন্দাদের রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে দোকানপাট বন্ধ ও মানুষের ভ্রমণ বিষয়ক বিধিনিষেধও অন্তর্ভুক্ত করা হয়েছে আদেশে।

তিনি আরও বলেন, সরকারি আদেশ অনুযায়ী, নিত্যপ্রয়োজনী পণ্যের দোকান, ওষুধের দোকান, ব্যাংক ও ইলেকট্রিক স্টোর ছাড়া দেশের সব শপিংমল, বিউটি পার্লার, স্পা-সেলুন-ম্যাসাজ সেন্টার সোমবার থেকে বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com