বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে চাইছেন। না, এক-দুই ঘণ্টার জন্য নয়। টানা এক বছরের জন্য। ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়ে এমন ইচ্ছার কথাই প্রকাশ করলেন অভিনেত্রী।
কয়েক সেকেন্ডের ভিডিয়োতে বাড়ির সাদামাঠা পোশাকে দেখা গিয়েছে তাকে। ভিডিওর সঙ্গে ‘লিভ মি অ্যালোন’ গানটি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমাকে একা থাকতে দাও।’
ভিডিওটি দেখে মনে হয়েছে যেন ছেলেকে তিনি অনুরোধ করছেন কিছুক্ষণ তাকে একা থাকতে দেওয়ার জন্য। কিন্তু এ সবটাই মজার ছলে করেছেন পূজা। বিবরণীতে ছেলের উদ্দেশে তিনি লিখেছেন,
‘মা মজা করছে। কখনও আমাকে একা ছেড়ে যেও না। কিন্তু আমাকে এক বছরের জন্য ঘুমোতে দাও।’