সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

করোনার ডেলটা ধরনকে ‘জঘন্য’ বললেন ফাউসি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোর নতুন নতুন সব নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে ভারত থেকে ছড়ানো করোনার ধরনটির নাম দেওয়া হয়েছে ডেলটা। আর এবার এই ডেলটাকে ‘জঘন্য’ ধরন হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

রোববার করোনার ডেলটা ধরন নিয়ে এবিসি নিউজের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ফাউসি। সেখানেই এ নিয়ে কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফাউসি বলেন, এটা খুবই স্পষ্ট যে ডেলটা একটি জঘন্য ধরন। এটির মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রে যেসব টিকা ব্যবহৃত হচ্ছে, সেগুলো খুব ভালো কাজ করছে। সেগুলো ডেলটার বিরুদ্ধেও সুরক্ষা দিচ্ছে বলেও জানান তিনি।

এসময় ফাউসি আরো বলেন, দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের এ ধরনের বিরুদ্ধে অধিকাংশ টিকাই বেশ কার্যকর। এ জন্য তিনি জনগণকে দ্রুত টিকা নিতে আহ্বান জানান।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথমবারের মতো করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত, এ ধরনের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ভারত।

বর্তমানে বিশ্বের অন্তত ৮৫টি দেশে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসের এ ধরন এখন এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অংশে প্রাধান্যশীল। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com