বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মাগুরায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

জেলায় করোনায় ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্ত ডেকোরেটর মিস্ত্রী ও বাবুর্চিসহ ৩৮০ জনের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে ।
আজ সোমবার সকাল ১১ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এ মানবিক সহায়তা বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, করোনাকালীন সময়ে জেলা প্রশাসন জেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ,কর্মহীন হয়ে পাড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com