বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন

আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হচ্ছে।

সে মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময় সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের শাটডাউনে যাবে দেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com