রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিক্ষোভকারীদের ‘কথা শুনতে’ কিউবা কর্তৃপক্ষের প্রতি বাইডেনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নিপীড়ন’ ও দারিদ্রতার অবসানে বিক্ষোভকারীদের দাবির ‘কথা শুনতে’ সোমবার কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘স্বাধীনতা, মহামারী করোনাভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সাথে রয়েছি। কেননা, এসব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে।’
‘নিজেদের সমৃদ্ধশালী করার চেয়ে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের দেশের জনগণের কথা শুনতে এবং তাদের চাহিদা পূরণে কাজ করতে কিউবা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com