বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে গ্রাম পুলিশের মাঝে সুরক্ষা-সামগ্রী বিতরণ

জেলার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গ্রাম পুলিশদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন  উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা ।
জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা চত্বরে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০টি মাস্ক, একটি হ্যান্ড ওয়াশ, দুইটি স্যানিটাইজার, একটি সাবান ও পরিছন্নতার জন্য এককেজি ডিটারজেন্ট পাউডার রয়েছে। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ও সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com