রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রিপাবলিকান রাজ্যে নির্বাচনী আইনি পরিবর্তন, বাইডেনের ক্ষোভ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি নিজেদের রাজ্যগুলোতে নির্বাচনী আইন কড়াকড়ি করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার বাইডেন বলেন, ‘এ হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর আঘাতের সূচনা।’

রিপাবলিকানরা অবশ্য বলছেন তারা ভোটদানের নিয়মে কড়াকড়ি করছেন যাতে ভবিষ্যতে কোনো ভোট-জালিয়াতি না হয় এবং আমেরিকানদের মনে এই আস্থা জন্মায় যে যথার্থভাবে ভোট গণনা করা হয়।

বাইডেন বলেন, ‘১৭টি অঙ্গরাজ্যে এরই মধ্যে যে ২৮ টি আইন পাশ করা হয়েছে তাতে আমেরিকানদের জন্য ভোটদান কঠিন হয়ে উঠেছে। এটি নির্বাচন বিরোধী, এটি বিবেকহীন কাজ।’

নাম না করেই বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প অব্যাহতভাবে দাবি করেন , গত নভেম্বরের নির্বাচনে ভোট প্রদান ও ব্যালট গণনায় কারচুপির কারণে তাকে আরও চার বছর মেয়াদের জন্য হোয়াইট হাউজে থাকা থেকে বঞ্চিত করা হয়।

ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে তার সমর্থকদের সোচ্চার হর্ষধ্বণির মধ্যে মঙ্গলবার বাইডেন ঘোষণা করেন, ‘চরম মিথ্যা হচ্ছে, চরম মিথ্যাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com