রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

স্পেনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের আরোপ করা হচ্ছে বিধিনিষেধ

স্পেনে দ্রুত সংক্রামক করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির বিভিন্ন অঞ্চলে সান্ধ্য আইন এবং ভাইরাস সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ফের আরোপ করা হচ্ছে। বিশেষ করে টিকা না নেয়া তরুণ জনগোষ্ঠীর মধ্যে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া রোধে এটা করা হচ্ছে। খবর এএফপি’র।
বার্সেলোনাসহ স্পেনের সবচেয়ে বেশি সংক্রমিত বিভিন্ন নগরীতে সান্ধ্য আইন জারি করার অনুমতির জন্য কাতালোনিয়ার উত্তরপূর্বাঞ্চল বুধবার দিনের শেষ দিকে আদালতে আবেদন করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেশি ভ্যালানসিয়া অঞ্চল একই পথ অনুসরণ করছে। অঞ্চলটি ইতোমধ্যে তাদের ৩২ টি শহরে ফের সান্ধ্য আইন জারি করার সবুজ সংকেত পেয়েছে।
কান্দাব্রিয়ার উত্তরাঞ্চলও সান্ধ্য আইন আরোপে কাজ করছে।
স্পেনের দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ার উৎপত্তি কেন্দ্র কাতালোনিয়া সাম্প্রতিক সময়ে অর্ধ মধ্যরাতের আগেই লোকজনকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে এবং ১০ জনের বেশি মানুষকে একত্রিত না হতে নিষেধ করে দেয়া হয়েছে। গত ২১ জুন নাইটক্লাক ফের খুলে দেয়ার পর এ অঞ্চলে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যেতে দেখা যাচ্ছে।
কাতালোনিয়ায় ২০ থেকে ২৯ বছর বয়সের মানুষের করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে প্রতি লাখে তিন হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সকল বয়সের জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক গড় আক্রান্তের এ হার হচ্ছে ৪৩৭ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com