বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যানবাহনের চাপ

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

লকডাউন শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে শত শত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ছোটবড় মিলে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে এ নৌ পথে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পাটুরিয়া প্রান্তে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, উথুলি সংযোগ মোড়ে আরও শতাধিক পণ্যবাহী ট্রাক, ৫০টির মতো যাত্রীবাহী বাস, ৪০টির মতো ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

এদিকে যানবাহন ছাড়াও যাত্রীরা ভেঙে ভেঙে পাটুরিয়া প্রান্তে আসছে। ২২ দিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চেও পারাপার হচ্ছে যাত্রীরা। আবার অনেক যাত্রীরা যানবাহনের সঙ্গে ফেরিতেও উঠছে।

বেশির ভাগ যাত্রীদের মুখে মাস্ক থাকলেও ফেরিতে ওঠা এবং নামার সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com