রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে নয় চীনা নাগরিক নিহতের ঘটনায় তদন্ত করার পদক্ষেপ নিয়েছে চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত বুধবার (১৪ জুলাই) একটি বাসে ঘটা এই বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত।
দেশটির সরকারি এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায় এবং এতে এর ক্ষয়ক্ষতি হয়। এখনো একজন চীনা ইঞ্জিনিয়ার এবং একজন সৈনিক নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে।