রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

মিয়ানমারে সামরিক অভুত্থানে নিহত ৭৫ শিশু

মিয়ানমারে জান্তা বিরোধী অভুত্থানে সেনা সরকারের সহিংসতা ও নির্বিচার গুলিতে অন্তত ৭৫ শিশু নিহত হয়েছে।

এছাড়াও বিভিন্ন অভিযোগে আটক রয়েছে অন্তত ১ হাজার শিশু। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক বিশেষজ্ঞরা শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে দেশটিতে সামরিক অভুত্থানের পর প্রতিদিনই শিশুরা জান্তা সরকারের অমানবিক নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে বাড়িতে ঢুকে শিশুদের সরাসরি গুলি করা হয়েছে।

পরিবারের অন্য সদস্যদের ধরতে শিশুদের জিম্মি করার মতো ঘটনাও ঘটছে। দেশটিতে অবরুদ্ধ অবস্থায় থাকা শিশুদের জীবন মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন বলে জানান কমিটির প্রধান মিকিকো ওতানি।

তিনি আরও জানান, দেশটিতে ১০ লাখের বেশি শিশুকে প্রয়োজনীয় টিকা দেয়া হয়নি। অপুষ্টিতে ভোগা ৪০ হাজারের বেশি শিশু পাচ্ছেনা চিকিৎসা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com