রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

জার্মানিতে বন্যায় মৃত্যু বেড়ে ৮১

টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট কয়েক দশকের মধ্যে নজিরবিহীন বন্যায় জার্মানিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ১৩০০ মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবারের প্রতিবেদনে সবশেষ এই খবর জানিয়েছে বিবিসি। রেকর্ড বৃষ্টিপাতের পর ইউরোপের পশ্চিমাঞ্চলের নদীগুলো প্লাবিত হয়ে ওই অঞ্চলের বিপর্যয় ডেকে এনেছে। জার্মানি ছাড়াও বেলজিয়ামে বিরুপ আবহাওয়ায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রাজনীতিবিদরা এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বন্যাদুর্গত আরভেইলার অঞ্চলে অনেক মানুষ নিখোঁজ। এতে করে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলিকপ্টার দিয়ে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। মোবাইল ফোন নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই লাখ বাড়িঘর। ফলে এসব বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কয়েকশ সেনা সদস্য এবং আড়াই হাজার ত্রাণকর্মী উদ্ধার কার্যক্রমে পুলিশকে সাহায্য করছে। জার্মানির রাইনল্যান্ড-পালাটিনাটে ও নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুঙ্মেবার্গ ও সুইজারল্যান্ডের পরিস্থিতি উদ্বেগজনক। তবে এসব দেশ থেকে এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জার্মানির বাড নয়নার-আরভেইলার জেলায় প্রায় ১ হাজার ৩০০ জনের খোঁজ মিলছে না। আরও ভারি বৃষ্টির পূর্বাভাসের মধ্যে শুক্রবার পর্যন্ত দেশটিতে বন্যাদুর্গতদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com