রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ কোটি অতিক্রম করেছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ৪১ লাখ মানুষের। শনিবার (১৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি দুই লাখ ৯৫ হাজার ৬৯৪ জন। আর এতে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৮৯৮ জনের। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে ১৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৬০৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন। এতে মৃত্যু হয়েছে চার লাখ ১৩ হাজার ১২৩ জনের। আর এ মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি দুই লাখ ২০ হাজার ১৮৩ জন।