রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

‘দক্ষিণ আফ্রিকায় সহিংসতা গণতন্ত্রের ওপর আঘাত’

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল বলে মন্তব্য করছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

এছাড়া এঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

সহিংসতার ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোয় ক্ষোভের মুখে দাঙ্গা ছড়িয়ে পড়ে দেশটিতে। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ হয়েছে।

দেশটির কোয়াজুলুনাতাল প্রদেশে ৮ শতাধিক দোকানপাটে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এতে একশ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
খাদ্য সামগ্রীর দোকান ও গুদামে লুটপাটের পর খাবার সংকট দেখা দিয়েছে।  খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহে সহায়তা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com